কমছে কেজরীবালের আসন! বিজেপির সাথে ফারাক মাত্র ১১ আসনের

বহু প্রতীক্ষিত দিল্লী বিধানসভার ভোটের (Delhi Assembly Election) আজ ফলাফল ঘোষণা হচ্ছে। প্রত্যাশা, অপেনিয়ন পোল আর এক্সিট পোল অনুযায়ী দিল্লীতে একছত্র ভাবে ক্ষমতায় আসতে চলেছে আম আদমি পার্টি (AAP)। এবং তৃতীয় বারের জন্য দিল্লীর মুখ্যমন্ত্রী হতে চলেছেন আম আদমি পার্টির সংস্থাপক অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)।

প্রথম থেকে কেজরীবাল এগিয়ে থাকলেও, এখন চরম টক্কর দিচ্ছে বিজেপি। নির্বাচন কমিশনের সর্বশেষ আপডেট অনুযায়ী, দিল্লীর ৭০ টি আসনের মধ্যে ২৭ টি তে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। আর ১১ টি আসন দূরে থেকে ১৬ টি আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি।

আরেকদিকে কংগ্রেস এবং অন্যান্য দল কোন আসনে এগিয়ে নেই। নির্বাচন কমিশনের এই তাজা আপডেট দেখে এটা স্পষ্ট যে, দিল্লীর ফলাফল সবাইক চমকে দেবে।

Create your own website, free on WordPress.com.Create your own website.
Start free