দিল্লী নির্বাচনে দেখা মিললো মুসলিমদের ব্যাপক একতা, হিন্দু ভোটের বড়ো বিভাজন! চর্চা সোশ্যাল মিডিয়ায়

দিল্লীর(Delhi) বিধানসভা নির্বাচনের ফলফল সামনে চলে এসেছে। আরো একবার আম-আদমি পার্টি দিল্লিতে জয়লাভ করেছে। দিল্লীর মুখ্যমন্ত্রী পদে পুনরায় অরবিন্দ কেজরিওয়াল বসবেন। দিল্লিতে বিগত ৫ বছরে আম-আদমি পার্টি যা করেছে তার ফলস্বরূপ হিসেবে আম-আদমি পার্টি জয়লাভ করেছে বলে মনে করা হচ্ছে। কেজরিওয়াল এর পার্টি মূলত দিল্লীতে ফ্রী বিদ্যুৎ, মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা ইত্যাদির কারণে জয়লাভ করেছে।

তবে সোশ্যাল মিডিয়া থেকে একটা নতুন দাবি সামনে আসছে। দাবি অনুযায়ী দিল্লীতে কেজরিওয়াল জেতার জন্য দুটি কারণ রয়েছে। এক হলো ফ্রিতে বেশকিছু পরিষেবা প্রদান, দুই মুসলিমদের একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে ভোট করা। এই দুইটি কারণ নিয়েই সোশ্যাল মিডিয়ায় জোট দিয়ে রাজনৈতিক চর্চা আরম্ভ হয়েছে।

বলা হচ্ছে দিল্লীতে ১২% ভোটার্স মুসলিম রয়েছেন তবে তদের ভোট দেওয়ার হার বেশ ভালো। হিন্দুদের অনেকাংশ ভোটের দিনকে ছুটির দিন মনে করে সময় কাটায়। একই সাথে মুসলিম ভোট এক তরফা পড়ে অন্যদিকে হিন্দু ভোট ব্যাপক হারে ভেঙে পড়েছে বলে দাবি করা হচ্ছে।

সোজা ভাষায় হিন্দুদের একতার অভাব ও মুসলিমদের জোটকে কেজরিওয়ালের জেতার জন্য একটা বড়ো প্রভাব ফেলেছে বলে দাবি করা হচ্ছে। মুসলিমরা একদিকে জোট বেঁধে বিজেপি বিরোধিতা করেছে, অন্যদিকে হিন্দুরা কেজরিওয়াল থেকে পাওয়া সুবিধার খাতিরে বিভক্ত হয়েছে বলে দাবি।

প্রসঙ্গত জানিয়ে দি, AAP পার্টির কিছুটা বামঘেঁষা বলেও দাবি করা হয়। বহুবার এই পার্টির বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ উঠেছে। দিল্লীর শাহীনবাগে মুসলিম সম্প্রদায়ের লোকজন CAA এর বিরোধীতায় নেমেছিল। সেখানেও কেজরিওয়ালের পার্টি সমর্থন জুগিয়েছিল।

Create your own website, free on WordPress.com.Create your own website.
Start free